, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন পাহাড়ের প্রতিটি উপজেলায় অ্যাম্বুলেন্স ও সমন্বিত পর্যটন রোডম্যাপের তাগিদ পার্বত্য মন্ত্রীর বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর পেটের ভেতর ৩৮ পোটলা, ১ নারীর কাছ থেকে মিলল ১ হাজার ৯০০ ইয়াবা আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ, কনসার্ট উল্লাসে উত্তাল শহীদ শাহজাহান মাঠ পুলিশের হস্তক্ষেপের পরও CFVA আয়োজনের প্রস্তুতি, অনুমতি নিয়ে ধোঁয়াশা বাংলাদেশ-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা পেটে ও মোটরসাইকেলের সিটে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, পৃথক অভিযানে উদ্ধার ২১,৯০০ ইয়াবা টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবার বড় চালান জব্দ, আটক নেই কেউ

বাংলাদেশ-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা

  • প্রকাশের সময় : ১৫ ঘন্টা আগে
  • ১৯ পড়া হয়েছে

♥*বাংলাদেশ-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা ২৮ নভেম্বর:

বাংলাদেশ ও জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে।

গত ২৭ নভেম্বর বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান মাইকেল শুম্যান।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রতিমন্ত্রী জার্মান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। উভয় পক্ষ ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগ, রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানোর নতুন ক্ষেত্র অন্বেষণের ওপর গুরুত্বারোপ করে।

প্রতিমন্ত্রী জ্বালানি নিরাপত্তা, জনসংখ্যাগত লভ্যাংশ, অভিবাসন ও গতিশীলতা এবং ভিসা সহজীকরণের মতো বিষয়ে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি বাংলাদেশে আর্থ-সামাজিক ও মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বৈঠকে নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা, মেয়েদের শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরশক্তির মতো পরিবেশবান্ধব জ্বালানি উৎসের মতো বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশের রপ্তানি পণ্য হিসেবে পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, আইটি পণ্য এবং হালকা প্রকৌশল পণ্যের কথা তুলে ধরেন।

উভয় পক্ষ নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেয়। তারা অভিবাসন ও গতিশীলতার জন্য সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থা এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপরও গুরুত্ব দেয়।

জার্মান পক্ষ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা এগিয়ে নেওয়ার জন্য তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।

জার্মান পক্ষ রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করে। তারা রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারীর সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

বাংলাদেশ-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা

প্রকাশের সময় : ১৫ ঘন্টা আগে