টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবার বড় চালান জব্দ, আটক নেই কেউ
প্রকাশের সময় :
১৭ ঘন্টা আগে
২৯
পড়া হয়েছে
টেকনাফে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবা জব্দ, পালালেন কারবারিরা
জাকিয়া জিহান স্বাধীন খবর কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।