, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু* হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত: ডিসি জাহিদ* কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে কাজ করছে চমেক, মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক ডা. শাহাদাত হোসেন* গ্রামের পণ্য পৌঁছাবে বিশ্ববাজারে, ৬৪ জেলার সম্ভাবনা নিয়ে বিসিকের শিল্পমেলা রাতে পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা নিলেন চসিক প্রশাসক, তদারকি করলেন বর্জ্য অপসারণ চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযান: শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ ২ আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার

হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

  • প্রকাশের সময় : ১৭ মিনিট আগে
  • ১৪ পড়া হয়েছে

*হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজযাত্রীদের খরচ কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার। পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় হজযাত্রীদের খরচ কমানো এবং ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।

বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি শান্তি, স্থিতিশীলতা ও দেশের সার্বিক কল্যাণে দোয়া করার আহ্বান জানান।

মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।

মাহফিলে বয়ান করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

জনপ্রিয়

অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু*

হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

প্রকাশের সময় : ১৭ মিনিট আগে