, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু* হজের ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও একটি পরিবারের নির্যাতন পুরো সমাজের ক্ষত: ডিসি জাহিদ* কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে কাজ করছে চমেক, মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক ডা. শাহাদাত হোসেন* গ্রামের পণ্য পৌঁছাবে বিশ্ববাজারে, ৬৪ জেলার সম্ভাবনা নিয়ে বিসিকের শিল্পমেলা রাতে পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা নিলেন চসিক প্রশাসক, তদারকি করলেন বর্জ্য অপসারণ চিকিৎসার আশায় হাসপাতালে, দালালের ফাঁদে রোগী; চমেকে ২০ জনকে জরিমানা ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযান: শীর্ষ সন্ত্রাসী রায়হানের পিস্তলসহ ২ আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ‘সংখ্যালঘু’ নয়, রাষ্ট্রে সবার পরিচয় নাগরিক: ডেপুটি স্পিকার

গ্রামের পণ্য পৌঁছাবে বিশ্ববাজারে, ৬৪ জেলার সম্ভাবনা নিয়ে বিসিকের শিল্পমেলা

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ১৯ পড়া হয়েছে

*গ্রামের পণ্য পৌঁছাবে বিশ্ববাজারে, ৬৪ জেলার সম্ভাবনা নিয়ে বিসিকের শিল্পমেলা*

জাকিয়া জিহান, স্বাধীন খবর, ঢাকা

দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের বিশ্ববাজারে পরিচিত করার লক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বিসিক শিল্পমেলা-২০২৬’। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন তারেক রহমান।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

‘দেশ থেকে বিশ্বে’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ মেলাকে নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

মেলায় দেশের ৬৪ জেলার পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল থাকবে। এ ছাড়া দেশীয় পণ্যের বিক্রয় কর্নার, খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্পের পণ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হবে। তিন দিনের এ আয়োজনে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

এদিকে দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প সংরক্ষণ, বিকাশ এবং কারুশিল্পীদের সৃজনশীল কাজের স্বীকৃতি দিতে পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে ‘বিসিক ঐতিহ্যবাহী কারুশিল্পী পুরস্কার-২০২৬’ দেওয়া হবে।

মেলা ও সংশ্লিষ্ট কার্যক্রমের তথ্য সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিতে একটি বিশেষ ওয়েবসাইটও প্রকাশ করেছে বিসিক।

আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ এবং বিশ্ববাজারে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্যের পরিচিতি বাড়বে। এ উদ্যোগ সফল করতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছে বিসিক।

জনপ্রিয়

অনুদান নয়, রিভলভিং ফান্ডে কফি-কাজুবাদাম চাষে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: সাচিং প্রু*

গ্রামের পণ্য পৌঁছাবে বিশ্ববাজারে, ৬৪ জেলার সম্ভাবনা নিয়ে বিসিকের শিল্পমেলা

প্রকাশের সময় : এক ঘন্টা আগে