, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের* কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার পার্বত্য মন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ১৯ পড়া হয়েছে

*পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নিযুক্ত আরব প্রজাতন্ত্র মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

♥

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার এল সাদাতের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের বন্ধনের কথা স্মরণ করেন, যা দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল।

গভীরতর অর্থনৈতিক সম্পর্কের সম্ভাবনার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করতে একটি যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের প্রস্তাব দেন। তিনি বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ ও পাটজাত পণ্য আমদানির জন্য মিশরকে আমন্ত্রণ জানান। দুই দেশের সম্পর্ক আরও উন্নত করতে নিয়মিত দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ ও উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।

বৈঠকে উভয় পক্ষ কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তারা ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান নিয়েও আলোচনা করেন।

জনপ্রিয়

সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের*

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে