, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের* কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার পার্বত্য মন্ত্রীর

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী*

  • প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

*মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী*

জাকিয়া জিহান, স্বাধীন খবর, ২৬ নভেম্বর ২০২৬, মানিকগঞ্জ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সচিবালয়ে তাঁর অফিস কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির ওপর আরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর জাত উন্নয়ন এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রাণিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের এ খাতে সম্পৃক্ত করে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সরকার।

খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ জেলার প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তরুণ উদ্যোক্তা জাবেদ হোসেন শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ উৎপাদনের মাধ্যমে পশুখাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ ধরনের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও সহযোগিতা করতে হবে।

দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত দুধ ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এ হাবে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা প্রদানের উদ্যোগও প্রশংসনীয়।

খাদ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে পুষ্টির ঘাটতি দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে। মানিকগঞ্জ জেলার প্রতিটি এলাকায় উদ্যোক্তা সৃষ্টি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মানিকগঞ্জের সাধারণ মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্যের শেষে খাদ্যমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার, মানিকগঞ্জ মৌসুমি খানম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক খামারি, কৃষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

সংসদকে কার্যকর করতে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার তাগিদ ডেপুটি স্পিকারের*

মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী*

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে