রামুর পাহাড়ে মাদকের চালান, ফেলে পালাল কারা? উদ্ধার ৩০ হাজার ইয়াবা
প্রকাশের সময় :
৩ ঘন্টা আগে
২৩
পড়া হয়েছে
রামুর পাহাড়ে মাদকের চালান, ফেলে পালাল কারা? উদ্ধার ৩০ হাজার ইয়াবা
*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, কক্সবাজার*
কক্সবাজারের রামুতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রামু উপজেলার উখিয়ার ঘোনা তচ্ছাখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রামু থানার উখিয়ার ঘোনা এলাকার তচ্ছাখালী নামক স্থানে পাহাড়ের ওপর মালিকবিহীন অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।
বিজিবি জানায়, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।