, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী রামুর পাহাড়ে মাদকের চালান, ফেলে পালাল কারা? উদ্ধার ৩০ হাজার ইয়াবা সাদা পোশাকে শুটিংয়ে যাওয়ার অপেক্ষা, আর ফেরা হলো না অভিনেতা সোহেল খানের ভূমির রেকর্ড ডিজিটালাইজ করতে ইউএনডিপির সঙ্গে সরকারের চুক্তি জলবায়ু ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্যের চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় আহত সাবেক ফিফা রেফারি, অস্ত্রোপচারে কাটা হলো ডান পায়ের অংশ আগ্রাবাদে ৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকৃত ১১টি সড়ক উদ্বোধন করলেন সিটি প্রশাসক ডা. শাহাদাত গাজীপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাসুম খান গ্রেফতার বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী রিয়াজুদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

সাদা পোশাকে শুটিংয়ে যাওয়ার অপেক্ষা, আর ফেরা হলো না অভিনেতা সোহেল খানের

  • প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে
  • ২৫ পড়া হয়েছে

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি, হোটেলকক্ষেই লুটিয়ে পড়লেন অভিনেতা সোহেল খান

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদ:

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ছবির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুত হয়ে হোটেলকক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। বগুড়ার মমইন হোটেলে অবস্থানকালে এ ঘটনা ঘটে। সেখানে ‘নসীব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি।

অভিনেতার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। তাঁর মৃত্যুর খবরে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেতা শাহরিয়ার নাদিম জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে তাঁরা একসঙ্গে বগুড়ার মমইন হোটেলে অবস্থান করছিলেন।

জয়ের বর্ণনা অনুযায়ী, সেদিন সকালে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল খান। গাড়ি নিচে অপেক্ষা করছিল। প্রোডাকশনের একজন সদস্য তাঁকে নিতে কক্ষে গেলে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। এ সময় তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

জয় আরও জানান, সকালে নাশতায় ড্রাগন ফল খাওয়ার পর এমন ঘটনা ঘটায় প্রথমে অনেকে বিষয়টিকে খাবারের প্রতিক্রিয়া বলে ধারণা করেছিলেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই এভাবে একজন অভিনেতার চলে যাওয়া সহকর্মীদের জন্যও গভীর বেদনার।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জনপ্রিয়

ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী

সাদা পোশাকে শুটিংয়ে যাওয়ার অপেক্ষা, আর ফেরা হলো না অভিনেতা সোহেল খানের

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে