, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাংলাদেশ দখলের হুমকি, ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি বাংলাদেশ কংগ্রেসের অবৈধভাবে সিডিআর ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেফতার* চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন* ভালোবাসা যা বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে: ড. মুহাম্মাদ রেজাউল করিম* সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাতকানিয়ায় নিখোঁজ মানসিক অসুস্থ নারীর সন্ধান চায় পরিবার* নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু*

৪ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তুতি, তথ্য সংগ্রহ ৫৯ লাখের

  • প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে
  • ১৮ পড়া হয়েছে

৪ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তুতি, তথ্য সংগ্রহ ৫৯ লাখের

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক

দেশের আনুমানিক ৪ কোটি ১০ লাখ পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশব্যাপী পরিবারগুলোর তথ্য সংগ্রহ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গতকাল জাতীয় সংসদে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানান।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ অক্টোবর থেকে ২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী সব পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

তথ্য সংগ্রহের জন্য প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে তথ্য সংগ্রহের জন্য ট্যাব সরবরাহ করা হয়েছে। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, পরীক্ষামূলক পর্যায়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের আট বিভাগে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে আর্থসামাজিক অবস্থা যাচাই করে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৯৫টি পরিবার ভাতার আওতায় এসেছে।

চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা রয়েছে সরকারের। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্যকে মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

ব্যাংক ও মোবাইল সেবার আওতায় আসছে উপকারভোগীরা

ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের ব্যাংক হিসাব খোলা, কার্ড প্রস্তুত এবং ব্যাংকিং সেবা দিতে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও কৃষি ব্যাংক এবং বেসরকারি পূবালী ব্যাংককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া সিমকার্ড, ইন্টারনেট ও ডিভাইসের নিরাপত্তাসেবা দিতে গ্রামীণফোন ও রবি আজিয়াটার মধ্যে কর্ম এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। উপকারভোগীরা যাতে ব্যাংকের এটিএম বুথ ও পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের পাশাপাশি মোবাইল আর্থিক সেবার (এমএফএস) এজেন্ট থেকেও ভাতা তুলতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তসংযোগ স্থাপনের কাজ চলছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিবারপ্রতি পাঁচজন সদস্য ধরে একজন নারীকে পরিবারপ্রধান বিবেচনায় নিয়ে আনুমানিক ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। পরে পিএমটি পদ্ধতিতে ওই তথ্যভান্ডার থেকে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।

স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ সংসদীয় কমিটির

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং অর্থ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, প্রকৃত উপকারভোগী নির্বাচনের জন্য একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে।

বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং পিছিয়ে থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শন এবং সেবা প্রদানে অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয় কমিটি।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নিম্ন আয়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার

৪ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তুতি, তথ্য সংগ্রহ ৫৯ লাখের

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে