, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাংলাদেশ দখলের হুমকি, ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি বাংলাদেশ কংগ্রেসের অবৈধভাবে সিডিআর ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেফতার* চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন* ভালোবাসা যা বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে: ড. মুহাম্মাদ রেজাউল করিম* সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাতকানিয়ায় নিখোঁজ মানসিক অসুস্থ নারীর সন্ধান চায় পরিবার* নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু*

শ্রমিকের ঘামকে অবমূল্যায়ন করে শিল্পের সমৃদ্ধি সম্ভব নয়: গোলাম পরওয়ার

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ২০ পড়া হয়েছে

গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য গড়ে উঠবে: গোলাম পরওয়ার

স্বাধীন খবর চট্টগ্রাম প্রতিনিধি

গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশ নেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে—এ কথা যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। যাঁরা কঠোর পরিশ্রম ও ঘামের বিনিময়ে শিল্পকে টিকিয়ে রাখেন, তাঁদের ন্যূনতম অধিকারও অনেক ক্ষেত্রে নিশ্চিত করা হয় না। শ্রমিকের খাবার, চিকিৎসা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না—এমন শ্রমনীতির পরিবর্তে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। দেশের সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে তা দেশের স্বার্থের পরিপন্থী হবে। দেশের সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভারতের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তাঁরা মনে করেন। বাংলাদেশ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐক্যের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে সরকারই ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে। তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ ভোটে পাওয়া রায়কে সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার যুক্তিতে উপেক্ষা করা যায় না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় মেনে নিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমজীবী। শ্রমিক-মেহনতি মানুষের জীবনমান উন্নত হলেই দেশের উন্নয়ন সম্ভব। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের সব শ্রম খাতে শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণের দাবি জানান তিনি। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিষয়ে করা চুক্তির শর্ত জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তিনি।

জাতীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শ্রমিকবান্ধব দেশ গঠনে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পাশাপাশি তাঁদের নৈতিকতা ও দক্ষতা বিকাশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, জাতীয় সংসদ সদস্য জহিরুল ইসলাম, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইনসহ অন্যরা।

সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় চট্টগ্রাম মহানগর ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।

সম্মেলন সঞ্চালনা করেন মহানগর ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম এবং ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক, বিশিষ্ট শিল্পী সাইফুল্লাহ মানসুর এবং লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

জনপ্রিয়

চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার

শ্রমিকের ঘামকে অবমূল্যায়ন করে শিল্পের সমৃদ্ধি সম্ভব নয়: গোলাম পরওয়ার

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে