, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুর নিরাপদ ভবিষ্যৎ ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী জব্দ প্রায় ১ কোটি ৯৩ লাখ মিটার অবৈধ জাল, উদ্ধার ১ হাজার ৯৯ কেজি ইলিশ সহ গ্রেপ্তার ১৬৯ পাহাড় কাটা ও জমি দখল বাণিজ্যের অভিযোগ, বায়েজিদে সোহেল মাহমুদকে ঘিরে বিতর্ক নারীর হাতে কাজ, কৃষকের পাশে সহায়তা—গ্রাম উন্নয়নে নাজমা চৌধুরী ফাউন্ডেশন মহানবীর আদর্শে মানবিক সমাজ গড়ার আহ্বান, বাংলাবাজারে শানে রিসালাত সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারিপণ্য, অনুমোদন নিয়ে মালিকের বক্তব্যে প্রশ্ন ভিসা থেকে ব্যাংক হিসাব—মোহনা টিভিকে ঘিরে যত প্রশ্ন . ৯ ও ১১ বছর বয়সে কোরআন হিফজ, উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে আনন্দের আয়োজন ইস্টার্ন রিফাইনারিতে কর্মকর্তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, পদোন্নতি ঘিরেও প্রশ্ন সাংবাদিকের নিরাপত্তা চেয়ে সিএমপি কমিশনারের কাছে সিআরএর স্মারকলিপি

শিশুর নিরাপদ ভবিষ্যৎ ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ২১ পড়া হয়েছে

নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্ব বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম নিরসন ও নারীর ক্ষমতায়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে ইউনিসেফ প্রতিনিধির আলোচনা

স্বাধীন খবর প্রতিবেদক :

নারী ও শিশুর অধিকার সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুশ্রম নিরসনে সরকারের চলমান কার্যক্রমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব বিষয়ে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপ।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নারীর অধিকার ও ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম নিরসন, নারী ও শিশুর টেকসই উন্নয়ন, বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম, মনোসামাজিক সহায়তা এবং ফ্যামিলি কার্ডসহ নারী ও শিশু-সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ইউনিসেফ বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশের উন্নয়নে সংস্থাটির সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নারী ও শিশুর কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত নির্বাচনী অঙ্গীকারগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করছে।
বাল্যবিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাবগুলোর ভূমিকার কথাও তুলে ধরেন মন্ত্রী। তাঁর মতে, এসব উদ্যোগের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হচ্ছে।
মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক কল্যাণে সরকারের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বাসযোগ্য ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ও তুলে ধরেন।
সাক্ষাৎকালে ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপ বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। ইউনিয়ন পর্যায়ে পরিচালিত বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ইতিবাচক দিকও তিনি তুলে ধরেন।

অবসরে যাচ্ছেন ইউনিসেফ প্রতিনিধি
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে জিলিয়ান মেলসপ কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিতে যাচ্ছেন।

এ উপলক্ষে মন্ত্রী তাঁর দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি অবসরোত্তর জীবনে তাঁর সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

জনপ্রিয়

শিশুর নিরাপদ ভবিষ্যৎ ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী

শিশুর নিরাপদ ভবিষ্যৎ ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে