, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাংলাদেশ দখলের হুমকি, ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি বাংলাদেশ কংগ্রেসের অবৈধভাবে সিডিআর ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেফতার* চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন* ভালোবাসা যা বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে: ড. মুহাম্মাদ রেজাউল করিম* সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাতকানিয়ায় নিখোঁজ মানসিক অসুস্থ নারীর সন্ধান চায় পরিবার* নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু*

দেশ ও জাতির নেতৃত্ব দিতে কর্মীদের প্রস্তুত হতে হবে: মুহাম্মদ শাহজাহান*

  • প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে
  • ১২ পড়া হয়েছে

*দেশ ও জাতির নেতৃত্ব দিতে কর্মীদের প্রস্তুত হতে হবে: মুহাম্মদ শাহজাহান*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,চট্টগ্রাম প্রতিনিধি, ২৭ নভেম্বর ২০২৬:

সকল রাজনৈতিক বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে জামায়াতের কর্মীদের নিজেদের প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর জেপি কনভেনশন হলে হালিশহর থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতের বিরুদ্ধে বিরোধী শক্তিগুলোর অপপ্রচার ও ষড়যন্ত্র সংগঠনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ জন্য কর্মীদের আদর্শিক জ্ঞান, নৈতিক চরিত্র, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সচেষ্ট হতে হবে।

থানা আমীর মুহাম্মদ ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বায়আতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বায়আতের মাধ্যমে প্রত্যেক কর্মী যে অঙ্গীকার গ্রহণ করেন, ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কর্মীদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় আন্তরিক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি খায়রুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী এবং মহানগরী সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ডা. শাহাদাত হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক, থানা কর্মপরিষদ সদস্য জাহের খান, মাকসুদুল মাওলা, মাওলানা আহমদ শফি, হায়দার আলীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

দিনব্যাপী এ শিক্ষাশিবিরে বক্তারা কর্মীদের ব্যক্তিগত জীবন গঠন, নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা অর্জন, সাংগঠনিক দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

জনপ্রিয়

চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার

দেশ ও জাতির নেতৃত্ব দিতে কর্মীদের প্রস্তুত হতে হবে: মুহাম্মদ শাহজাহান*

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে