, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হুমকির জবাব কর্মসূচিতে, সিআরএর ঘোষণা ‘মার্চ টু পুলিশ কমিশনার’ সালাম না দেওয়াকে কেন্দ্র করে ম্যাক্সে কর্মীকে মারধরের অভিযোগ দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় বাড়ছে নজরদারি, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শার্শা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ অপরাধী চক্রের লাগাম টানতে ২৪ বছর পর ‘ক্লিন হার্ট’-এর আদলে অভিযান সত্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকারে সিআরএর নতুন সদস্যদের বরণ পার্কিংয়ে দোকান, সড়কে গাড়ি—জিইসি মোড়ে অনিয়মের জট ল্যাবএইডে ডেলিভারি চিকিৎসার খরচ নিয়ে প্রশ্ন, ৬৫ হাজার থেকে বিল ৯৮ হাজার চলন্ত ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা চুরি, চট্টগ্রামে পুলিশের বিশেষ নজরদারি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে শামা ওবায়েদের আহ্বান

কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান, দেশে পর্যাপ্ত সার মজুদের দাবি

  • প্রকাশের সময় : ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
  • ১৬১ পড়া হয়েছে

কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান, দেশে পর্যাপ্ত সার মজুদের দাবি

স্বাধীন খবর লালমনিরহাট, ২৫ আগস্ট:

দেশে কৃষকদের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টার বিষয়ে কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে লালমনিরহাট সার্কিট হাউসে সার বিক্রি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। ফলে কৃষকদের চাহিদা পূরণে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। কেউ কৃত্রিমভাবে সার সংকট তৈরি করে বাজারে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

সার মৌসুমকে কেন্দ্র করে মজুদদারি ও কালোবাজারির পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে গাফিলতির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

সভায় জানানো হয়, সার উত্তোলন, বিতরণ এবং সার বিক্রির জন্য ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিতে সরকার তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ওই কমিটির সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।

সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জেলার সার ব্যবসায়ী ও ডিলাররা উপস্থিত ছিলেন।

হুমকির জবাব কর্মসূচিতে, সিআরএর ঘোষণা ‘মার্চ টু পুলিশ কমিশনার’

কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান, দেশে পর্যাপ্ত সার মজুদের দাবি

প্রকাশের সময় : ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬