, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার* বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩* ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা* কলাবাগানে পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার* চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, নকল পণ্য উৎপাদন ও বাসি খাবার বিক্রির দায়ে জরিমানা* ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে বাজারসুবিধা দিতে চায় কানাডা* বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করবে চসিক ও ওয়াসা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা-১৩ এর বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ*

চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩*

  • প্রকাশের সময় : ২ ঘন্টা আগে
  • ২১ পড়া হয়েছে

*চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩*

*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, হবিগঞ্জ*

হবিগঞ্জের চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অজয় মুন্ডা (২১), সূর্য কর্মকার (২৯) ও স্বপন রায় (২০)। তাঁদের মধ্যে অজয় মুন্ডা ও সূর্য কর্মকার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। স্বপন রায়ের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।

এসআরবি-৯-এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাটের চণ্ডী মাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় কয়েকজনের মাদক কেনাবেচার তথ্য পেয়ে রাত আনুমানিক ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে তিনজনকে আটক করার পর তাঁদের হেফাজতে থাকা নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো চারটি পোটলা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের উদ্ধার করা গাঁজাসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার*

চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩*

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে