, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেপ্তার মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার বিশেষ কায়দায় প্রাইভেটকারে ইয়াবা পাচার: ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার পার্বত্য মন্ত্রীর মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী*

আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী*

  • প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে
  • ১৮ পড়া হয়েছে

*আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী*

 জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা ২৬ নভেম্বর ২০২৬ :

আদালত কর্তৃক ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফেরত আসবে, তার ইচ্ছেমতো নয়।

সভায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বক্তব্য রাখেন।

*নারী সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড ও প্রশিক্ষণ*

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো নতুন ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মীর জন্য ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, গণমাধ্যমের মালিকপক্ষকে ওয়েজবোর্ডের বিধান অনুসরণ করতে হবে। শুধু ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এ বিষয়টি গুরুত্বপূর্ণ।

নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণেও সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানান তিনি। নারী সাংবাদিকদের জন্য আলাদা প্রশিক্ষণ বা এক মাস বা দুই মাসের স্বল্পমেয়াদি কোর্স চালু করা যায় কি না, সরকার তা বিবেচনা করবে। শুধু প্রশিক্ষণের সুযোগ দিলেই হবে না, প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

*নারীদের অবহেলা করার মানসিকতা নেই*

তথ্য প্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। বিএনপি সরকারের নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা নেই। বরং নারীরা যাতে পেশাগত ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বর্তমানে নারীরা দায়িত্ব পালন করছেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের উপস্থিতি রয়েছে। তাই নারী হওয়ার কারণে কাউকে চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়, এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত।

নারীদের শিক্ষাগত সাফল্যের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন পরীক্ষার ফলাফলে মেয়েরা ভালো করছে এবং অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।

*ফোরামের দাবির বিষয়ে আশ্বাস*

উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সভায় একটি অফিস ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানানো হয়।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এ ধরনের দাবি রয়েছে। তবে নারী সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবে নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পৃথক টয়লেটের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ জন্য ফোরামকে যথাযথভাবে আবেদন করার পরামর্শ দেন তিনি। আবেদন করা হলে সহযোগিতার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন।

ফোরামের প্রকাশনাকে গণমাধ্যম তালিকাভুক্তির বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, প্রকাশনাটি তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্ত করা গেলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এ জন্য প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো এবং প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তথ্য প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

জনপ্রিয়

কর্ণফুলীতে অভিযোগের জোরে এলপিজি গোডাউনে অভিযান, প্রমাণের অভাবে ফিরল ম্যাজিস্ট্রেট

আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী*

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে