, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাজমা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে লোকনাথ অনাথ ও বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী* ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী, তিয়াংগং স্টেশনের উদ্দেশে যাত্রা করল শেনঝো-২৪* ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার* বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩* ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা* কলাবাগানে পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার* চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, নকল পণ্য উৎপাদন ও বাসি খাবার বিক্রির দায়ে জরিমানা* ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে বাজারসুবিধা দিতে চায় কানাডা*

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চান বাংলাদেশ

  • প্রকাশের সময় : ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
  • ২৮১ পড়া হয়েছে

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চান বাংলাদেশ

স্বাধীন খবর ঢাকা:

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে চীনের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে বলে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে সংশ্লিষ্টরা বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করা সম্ভব। এ ক্ষেত্রে চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বা পিপল-টু-পিপল কানেক্টিভিটি বাড়াতেও চীন আগ্রহী।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। অর্থনৈতিক অংশীদারত্বের পাশাপাশি জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানো হলে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নাজমা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে লোকনাথ অনাথ ও বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চান বাংলাদেশ

প্রকাশের সময় : ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬