বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে: ড. মুহাম্মাদ রেজাউল করিম*
প্রকাশের সময় :
৪ ঘন্টা আগে
১৫
পড়া হয়েছে
*বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে: ড. মুহাম্মাদ রেজাউল করিম*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা ২৭ নভেম্বর ২০২৬:
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ ও দক্ষ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম।
তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র প্রার্থী জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন এত ভালো মানুষ হওয়ার মূল কারণ হলো তিনি খোদাভীরু মানুষ। এমন সৎ ও দক্ষ মানুষকে আগামী দিনে সিটিতে নির্বাচিত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ থানার রানাভোলা ওয়ার্ডের সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী সুরুজ্জামানের সভাপতিত্বে ও রানাভোলা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইনের পরিচালনায় সহযোগী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, মহানগরী মজলিশে শুরা সদস্য সাইদুর রহমান মোল্লা, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, নায়েবে আমীর কামরুল হাসান, সেক্রেটারি এডভোকেট মুহিবুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন মজিবুর রহমান, জুলফিকার হোসাইন, ড. বেলাল হোসাইন, আবু তাহের মিয়াজী, ডা. কেরামত আলী, ৫৪ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী শফিকুল ইসলাম।
প্রোগ্রাম বাস্তবায়নে সামগ্রিক তৎপরতা চালান ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগম।