, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাংলাদেশ দখলের হুমকি, ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি বাংলাদেশ কংগ্রেসের অবৈধভাবে সিডিআর ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেফতার* চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন* ভালোবাসা যা বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে: ড. মুহাম্মাদ রেজাউল করিম* সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাতকানিয়ায় নিখোঁজ মানসিক অসুস্থ নারীর সন্ধান চায় পরিবার* নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু*

সৃষ্টির সীমা ছাড়িয়ে স্রষ্টামুখী যে সংস্কৃতি, সেটাই আমাদের সংস্কৃতি: নজরুল ইসলাম

  • প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে
  • ১৮ পড়া হয়েছে

*সৃষ্টির সীমা ছাড়িয়ে স্রষ্টামুখী যে সংস্কৃতি, সেটাই আমাদের সংস্কৃতি: নজরুল ইসলাম*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,চট্টগ্রাম প্রতিনিধি, ২৭ নভেম্বর ২০২৬:

দেশ ও মানবতার সার্বিক কল্যাণে সুস্থ, সৃজনশীল ও আদর্শভিত্তিক সংস্কৃতিচর্চা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, যে সংস্কৃতি মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার পাশাপাশি সৃষ্টির সীমা ছাড়িয়ে স্রষ্টার দিকে ধাবিত করে, সেটাই আমাদের প্রকৃত সংস্কৃতি। আমাদের সাংস্কৃতিক চর্চা হতে হবে শিরকমুক্ত ও তাওহিদভিত্তিক।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত শিল্পী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আরও বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। মানুষকে সৃষ্টির মুখাপেক্ষিতা থেকে স্রষ্টার প্রতি অনুগত ও স্রষ্টামুখী করে তোলার উপযোগী সাংস্কৃতিক কর্মপদ্ধতি গড়ে তুলতে হবে।

সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি শিল্পী অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক সাইফুল্লাহ মানসুর বলেন, সুরের যে নেয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, তার যথাযথ যত্ন ও পরিচর্যা করতে হবে। কবি মতিউর রহমান মল্লিকের গান ও লেখনী আমাদের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস। তার সৃষ্টিকর্ম থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর হিজরতের পর মদিনায় তাকে স্বাগত জানানো হয়েছিল সম্মিলিত সংগীত পরিবেশনের মাধ্যমে। এটি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের সব কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রদর্শনেচ্ছা পরিহার করতে হবে।

সভাপতির বক্তব্যে সেলিম জামান বলেন, আজকের সমাবেশে শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী দিনের সাংস্কৃতিক কার্যক্রমের জন্য মাইলফলক ও অনুপ্রেরণা হয়ে থাকবে। চট্টগ্রাম মহানগরীতে সুস্থ ধারার সাংস্কৃতিক তৎপরতাকে আরও বেগবান করতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগে তা বাস্তবায়ন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রামের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সুরকার ও গীতিকার অধ্যক্ষ ড. চৌধুরী আব্দুল হালিম, সাহিত্যিক প্রফেসর আব্দুজ জাহের, সম্পাদক অধ্যাপক জাফর উল্লাহ, ম্যাসেজ কালচারাল গ্রুপ ইউকের সাবেক সেক্রেটারি মুহিব রহমানী ও কবি আবু বকর খান।

বিশেষ আলোচকের বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বলেন, অপসংস্কৃতির প্রভাব মোকাবিলা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে ইসলামী সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যক্ষ ড. চৌধুরী আব্দুল হালিম সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভাবান শিল্পীদের সম্পৃক্ত ও ধরে রাখতে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন। পাশাপাশি শিল্পীদের সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশ ও প্রচারের লক্ষ্যে আইপি টেলিভিশন প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর আব্দুজ জাহের বলেন, সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ ও সুশোভিত করতে হলে লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংগঠনের সেক্রেটারি কবি আব্দুল গফুরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর অফিস সম্পাদক এনামুল হক, সেক্রেটারিয়েট সদস্য সাংবাদিক সাইফুদ্দিন, শিল্পী শাহেদুল করিম খান, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, মোবারক হোসেন, জাকির হোসাইন, কর্ণফুলী থিয়েটারের সভাপতি হোসনে মুরাদ তারিফ, জোন দায়িত্বশীল শিল্পী আব্দুশ শাকুর, সাইদুল ইসলাম, রহমত উল্লাহ ও সাংবাদিক ইমরান সোহেল প্রমুখ।

সমাবেশে সাগরিকা জোন, উদয়ন জোন, নিহারীকা জোন, তিতুমীর জোন, দিগন্ত জোন এবং চট্টগ্রাম সংগীত কেন্দ্রের শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

জনপ্রিয়

চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার

সৃষ্টির সীমা ছাড়িয়ে স্রষ্টামুখী যে সংস্কৃতি, সেটাই আমাদের সংস্কৃতি: নজরুল ইসলাম

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে