, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাংলাদেশ দখলের হুমকি, ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি বাংলাদেশ কংগ্রেসের অবৈধভাবে সিডিআর ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেফতার* চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন* ভালোবাসা যা বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে: ড. মুহাম্মাদ রেজাউল করিম* সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাতকানিয়ায় নিখোঁজ মানসিক অসুস্থ নারীর সন্ধান চায় পরিবার* নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু*

রান্নায় ফুটে ওঠে ইতিহাস, সংস্কৃতি ও ভালোবাসা: জুবাইদা রহমান

  • প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে
  • ২৩ পড়া হয়েছে

রান্নায় ফুটে ওঠে ইতিহাস,সংস্কৃতি ও ভালোবাসা: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

রান্না শুধু একটি শিল্প নয়, এটি সংস্কৃতি, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, রান্নার মধ্যে অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটে। এর মধ্য দিয়ে মানুষ নিজের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটায়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে রান্নার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরতে ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রান্না নিয়ে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শিশুদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পুষ্টিকর, নিরাপদ ও সুস্বাদু খাবার নিশ্চিত করতে হবে। স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, মাছ, মাংস ও ডিমের মতো পুষ্টিকর উপাদান দিয়ে স্বাস্থ্যসম্মত রান্নার চর্চা বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। এ জন্য পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, কৃষকদের সহায়তা, খাদ্যের অপচয় রোধ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

ডা. জুবাইদা রহমানের ভাষ্য, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫ দশমিক ১ শতাংশ দীর্ঘমেয়াদি পুষ্টিহীনতায় ভুগছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্কুলের শিশুদের দুপুরের খাবার আরও পুষ্টিকর ও আকর্ষণীয় করতে মায়েদের সম্পৃক্ত করে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, উদ্যোক্তা ও রন্ধনশিল্পীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন ঢাকার আবু আব্দুল্লাহ মো. সিয়াম, তৃতীয় ঢাকার সাজিয়ে ফেরদৌস, চতুর্থ রংপুরের আফরিন জান্নাত এবং পঞ্চম হন নোয়াখালীর জান্নাতুল ফেরদৌস।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি শেফ টনি খান। প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারীকে ২০ হাজার, চতুর্থ স্থান অর্জনকারীকে ১৫ হাজার এবং পঞ্চম স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা দেওয়া হয়। প্রত্যেককে দেওয়া হয় সম্মাননা সনদও।

জনপ্রিয়

চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার

রান্নায় ফুটে ওঠে ইতিহাস, সংস্কৃতি ও ভালোবাসা: জুবাইদা রহমান

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে