, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাংলাদেশ দখলের হুমকি, ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি বাংলাদেশ কংগ্রেসের অবৈধভাবে সিডিআর ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেফতার* চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন* ভালোবাসা যা বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে: ড. মুহাম্মাদ রেজাউল করিম* সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাতকানিয়ায় নিখোঁজ মানসিক অসুস্থ নারীর সন্ধান চায় পরিবার* নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু*

টেকনাফ সীমান্তে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, পালালেন দুই ব্যক্তি*

  • প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে
  • ১৮ পড়া হয়েছে

*টেকনাফ সীমান্তে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, পালালেন দুই ব্যক্তি*

জাকিয়া জিহান, স্বাধীন খবর,নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি দুটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যান দুই ব্যক্তি।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে টেকনাফ উপজেলার জিম্বংখালী সীমান্তের বিজিবির ৭ নম্বর পোস্টসংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) জিম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল প্রযুক্তির সহায়তায় সীমান্ত দিয়ে দুই ব্যক্তিকে দুটি ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় তাঁরা ব্যাগ দুটি ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক আড়াই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার

টেকনাফ সীমান্তে আড়াই লাখ ইয়াবা উদ্ধার, পালালেন দুই ব্যক্তি*

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে