, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী, তিয়াংগং স্টেশনের উদ্দেশে যাত্রা করল শেনঝো-২৪* ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার* বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩* ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা* কলাবাগানে পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার* চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, নকল পণ্য উৎপাদন ও বাসি খাবার বিক্রির দায়ে জরিমানা* ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে বাজারসুবিধা দিতে চায় কানাডা* বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করবে চসিক ও ওয়াসা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী, তিয়াংগং স্টেশনের উদ্দেশে যাত্রা করল শেনঝো-২৪*

  • প্রকাশের সময় : ১৯ মিনিট আগে
  • ২০ পড়া হয়েছে

*ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী, তিয়াংগং স্টেশনের উদ্দেশে যাত্রা করল শেনঝো-২৪*

*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, আন্তর্জাতিক ডেস্ক*

ইতিহাস গড়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করেছে শেনঝো-২৪ ক্রু মহাকাশযান। এতে চড়ে প্রথম পাকিস্তানি হিসেবে কক্ষপথের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ১৮ মিনিটে) জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটে করে শেনঝো-২৪ সফলভাবে উৎক্ষেপণ করে চীন।

মুহাম্মদ জিশান আলীর সঙ্গে রয়েছেন দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ই।

মুহাম্মদ জিশান আলী এই মিশনে পেলোড স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হবেন কক্ষপথের মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম পাকিস্তানি এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী।

কঠোর বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার পর সহকর্মী পাকিস্তানি প্রার্থী খুররাম দাউদের সঙ্গে চীনে প্রশিক্ষণ নিয়েছেন আলী। তিনি জৈবপ্রযুক্তি ও পদার্থবিজ্ঞানসহ পাকিস্তান-চীনের যৌথ প্রকল্পে বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন।

এই মিশন পাকিস্তান-চীন মহাকাশ সহযোগিতায় ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ এটিকে পাকিস্তানের তারার ঊর্ধ্বে যাত্রা বলে বর্ণনা করেছেন। অন্যদিকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার এটিকে অল-ওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপের মাইলফলক বলে আখ্যায়িত করেছেন।

এই মিশনের মাধ্যমে চিরস্থায়ী পাকিস্তান-চীন বন্ধুত্ব পৃথিবীর সীমানা ছাড়িয়ে গেল, যা বৈজ্ঞানিক সহযোগিতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যতের অভিন্ন আকাঙ্ক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

জনপ্রিয়

ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী, তিয়াংগং স্টেশনের উদ্দেশে যাত্রা করল শেনঝো-২৪*

ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী, তিয়াংগং স্টেশনের উদ্দেশে যাত্রা করল শেনঝো-২৪*

প্রকাশের সময় : ১৯ মিনিট আগে