, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার* বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩* ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা* কলাবাগানে পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার* চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, নকল পণ্য উৎপাদন ও বাসি খাবার বিক্রির দায়ে জরিমানা* ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে বাজারসুবিধা দিতে চায় কানাডা* বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করবে চসিক ও ওয়াসা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা-১৩ এর বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ*

বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ২২ পড়া হয়েছে

 বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

**ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ**

জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বৃদ্ধি ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের জন্য রাশিয়ার গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে রুশ বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান তিনি।

এ সময় বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে প্রক্রিয়াধীন চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দ্রুত সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা বিনিময় কার্যক্রম বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকায় রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।

সূত্র:পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা।

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার*

বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

প্রকাশের সময় : এক ঘন্টা আগে