কলাবাগানে পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার*
প্রকাশের সময় :
৫ ঘন্টা আগে
১৭
পড়া হয়েছে
*কলাবাগানে পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার*
*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, ঢাকা*
রাজধানীর কলাবাগান এলাকায় পৃথক ০২টি অভিযান পরিচালনা করে ১০৪ বোতল (৭৮ লিটার) বিদেশি মদসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
এসআরবি-৩ এর একটি আভিযানিক দল ২৪ নভেম্বর ২০২৬ তারিখ ১৪১০ এবং ১৫৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর কলাবাগান থানাধীন হাতিরপুল এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
অভিযানে তাদের কাছ থেকে ১০৪ বোতল বিদেশি মদ, যার প্রতিটির ওজন ৭৫০ মি.লি. (সর্বমোট পরিমাণ ৭৮ লিটার) এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে অবৈধ বিদেশি মদ ক্রয় করে নিজেদের হেফাজতে রেখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। ধৃত আসামিরা অবৈধ বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অপরাধ করেছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।