
*চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, নকল পণ্য উৎপাদন ও বাসি খাবার বিক্রির দায়ে জরিমানা*
*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, চট্টগ্রাম*
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে নগরীর কদমতলী ও দেওয়ানহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কদমতলী এলাকায় *জয়শ্রী অটো মোবাইলস*-এ Herohne, Sharlu, RSM, Motul, Castrol-এর মতো নামিদামি ব্র্যান্ডের পণ্য নকল করে উৎপাদন ও খুচরা বাজারে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়।

একই এলাকায় *সমতা হোটেল এন্ড রেস্টুরেন্ট*-কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অভিযোগে এ জরিমানা করা হয়।
এছাড়া দেওয়ানহাট মোড় সংলগ্ন *তাজ ফার্মেসি*তে মেয়াদবিহীন ঔষধ বিক্রির দায়ে ৩,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
♦





















