, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী, তিয়াংগং স্টেশনের উদ্দেশে যাত্রা করল শেনঝো-২৪* ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার* বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩* ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা* কলাবাগানে পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার* চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, নকল পণ্য উৎপাদন ও বাসি খাবার বিক্রির দায়ে জরিমানা* ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে বাজারসুবিধা দিতে চায় কানাডা* বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন* নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করবে চসিক ও ওয়াসা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫ এর অভিযান, রিভলবার-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার*

  • প্রকাশের সময় : ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ পড়া হয়েছে

*উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫ এর অভিযান, রিভলবার-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার*

*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, কক্সবাজার*

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রিভলবার, গুলি ও চাবুকসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স। ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

সোমবার (২৪ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাবেদ হোসেন (২৭)। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর বাসিন্দা। তার পিতার নাম জোরহমান ও মাতার নাম মরিয়ম।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১টি রিভলবার, ১ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড খালি খোসা, ১টি চাবুক ও ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধার এবং রোহিঙ্গা ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

জনপ্রিয়

ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী, তিয়াংগং স্টেশনের উদ্দেশে যাত্রা করল শেনঝো-২৪*

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫ এর অভিযান, রিভলবার-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার*

প্রকাশের সময় : ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬