, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পুলিশের দায়িত্বে রাজনৈতিক পরিচয়ের প্রভাব চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাসায়নিক বর্জ্যে দূষিত জনপদ, নতুন ব্রিজে আজমিরের বন্ধুর কারখানা নিয়ে গুরুতর অভিযোগ বইয়ের পাশাপাশি খেলনা দিয়ে শেখানো হবে প্রাথমিকের শিশুদের রাজধানীতে উত্তরখানে চার বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ‘কিলার শিবলু’ রাজধানীতে ডিএনসির অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬ সিআরএর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু মাদ্রাসার অর্থ বরাদ্দের নামে বিগত সরকার ও স্থানীয় এমপির কাছ থেকে নেওয়া বরাদ্দ নিয়ে নয় ছয়ের অভিযোগ শিশুর নিরাপদ ভবিষ্যৎ ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী জব্দ প্রায় ১ কোটি ৯৩ লাখ মিটার অবৈধ জাল, উদ্ধার ১ হাজার ৯৯ কেজি ইলিশ সহ গ্রেপ্তার ১৬৯

রাজধানীতে উত্তরখানে চার বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ‘কিলার শিবলু’

  • প্রকাশের সময় : ২৩ ঘন্টা আগে
  • ২৬ পড়া হয়েছে

রাজধানীতে উত্তরখানে চার বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ‘কিলার শিবলু’

স্বাধীন খবর ঢাকা :

রাজধানীর উত্তরখান এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মো. ইকরামুল ইসলাম শিবলু ওরফে ‘কিলার শিবলু’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে উত্তরখান থানার ময়নার টেক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি-১।

ব্যাটালিয়নটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে ময়নার টেক এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার তথ্য পায় এসআরবি-১। এর পর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএমের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শিবলুকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১-এর দাবি, উদ্ধার করা চারটি পিস্তলই যুক্তরাষ্ট্রে তৈরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিবলু দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৯ সালেও দুটি বিদেশি পিস্তলসহ শিবলুকে গ্রেপ্তার করেছিল এসআরবি-১। ওই মামলায় তিনি প্রায় চার বছর কারাভোগ করেন। তাঁর বিরুদ্ধে বর্তমানে মোট সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি। এর মধ্যে দুটি অস্ত্র, দুটি হত্যা, দুটি মাদক ও একটি চুরির মামলা।

শিবলুর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে এসআরবি-১। ব্যাটালিয়নটির অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, সন্ত্রাস ও মাদক চোরাচালান নির্মূলে তাঁদের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

এসআরবি-১-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ১ হাজার ৩৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ১ দশমিক ৯ কেজি হেরোইন, ৫ লাখ ৭২ হাজার ৯৪৪টি ইয়াবা, ১ হাজার ৩০০ কেজি গাঁজা, প্রায় ১৩ হাজার লিটার দেশি-বিদেশি মদ, ১ হাজার ২০০ লিটার বিয়ার এবং ৩০টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৯৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

রাজধানীতে উত্তরখানে চার বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ‘কিলার শিবলু’

প্রকাশের সময় : ২৩ ঘন্টা আগে