, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পুলিশের দায়িত্বে রাজনৈতিক পরিচয়ের প্রভাব চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাসায়নিক বর্জ্যে দূষিত জনপদ, নতুন ব্রিজে আজমিরের বন্ধুর কারখানা নিয়ে গুরুতর অভিযোগ বইয়ের পাশাপাশি খেলনা দিয়ে শেখানো হবে প্রাথমিকের শিশুদের রাজধানীতে উত্তরখানে চার বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ‘কিলার শিবলু’ রাজধানীতে ডিএনসির অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬ সিআরএর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু মাদ্রাসার অর্থ বরাদ্দের নামে বিগত সরকার ও স্থানীয় এমপির কাছ থেকে নেওয়া বরাদ্দ নিয়ে নয় ছয়ের অভিযোগ শিশুর নিরাপদ ভবিষ্যৎ ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী জব্দ প্রায় ১ কোটি ৯৩ লাখ মিটার অবৈধ জাল, উদ্ধার ১ হাজার ৯৯ কেজি ইলিশ সহ গ্রেপ্তার ১৬৯

রাজধানীতে ডিএনসির অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬

  • প্রকাশের সময় : ২৪ ঘন্টা আগে
  • ২৫ পড়া হয়েছে

রাজধানীতে ডিএনসির অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬

স্বাধীন খবর ঢাকা:

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি নিয়মিত মামলা করা হয়েছে।
গত ২৮ অক্টোবর ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের চারটি পৃথক দল খিলগাঁও, যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় এসব অভিযান চালায়। ২৯ অক্টোবর অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের ৬১৯ নম্বর মদিনা সড়কে অবস্থিত কাজী স্টোরে অভিযান চালিয়ে কাজী ছানা উল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অধিদপ্তরের দাবি, গ্রেপ্তার ব্যক্তি সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
অন্যদিকে, যাত্রাবাড়ী মাছের আড়তের আলী মার্কেটের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
মতিঝিল থানার আরামবাগ ক্লাব মার্কেট এলাকায় আল ফালাক ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন লাভলু রহমান (৪৫), গিয়াস উদ্দিন (৪০) ও মো. হানিফ (৪২)। তাঁদের কাছ থেকে যথাক্রমে ২০, ২০ ও ১০ পিসসহ মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকায় মেসার্স ফাহিম বাণিজ্যালয়ের সামনে অভিযান চালিয়ে হনুফা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ১২০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিএনসির বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

রাজধানীতে ডিএনসির অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬

প্রকাশের সময় : ২৪ ঘন্টা আগে