, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১ হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়া কে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি বিশ্ব ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে র‌্যালি-সেমিনার পাহাড় কাটার পর প্লট বাণিজ্য, সরকারি জমি দখল—বায়েজিদে আলোচনায় ‘সোর্স লিটন’ সুন্দরবন-বাঘ-হাতি: পরিবেশ রক্ষায় বাংলাদেশ-ভারতের বৈঠকে যেসব সিদ্ধান্ত চক্ষু হাসপাতালের ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে কোটি কোটি টাকার লেনদেন ডেল্টা হাসপাতালে চিকিৎসার নামে নানা অভিযোগ, ভোগান্তিতে রোগীরা কাগজবিহীন সংসদের পথে বাংলাদেশ, আসছে ই-পার্লামেন্ট

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে র‌্যালি-সেমিনার

  • প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে
  • ৪৬ পড়া হয়েছে

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে র‌্যালি-সেমিনার

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের উদ্যোগে র‌্যালি, সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘Cardiovascular Disease and Stroke: Physiotherapy moves hearts, minds and communities’।

দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে হৃদরোগ ও স্ট্রোক-পরবর্তী রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের ডিজিএম (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর) মোহাম্মদ আমান উল্লাহ আমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ড. শহীদ খান। উদ্বোধনী বক্তব্য দেন টিকিইউএম ডিরেক্টর ডা. জান্নাতুন নাঈম হক।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ডা. শফিউল হাসান, মেডিকেল ডিরেক্টর ডা. মুহাম্মদ নুরুন্নবী, ডিরেক্টর (অ্যাডমিন) আব্দুল হামিদ এবং ল্যাব ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এম. এ. হাশেম।

সেমিনারে বক্তারা বলেন, হৃদরোগ ও স্ট্রোকের পর রোগীর শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে পুনর্বাসনের ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ও সঠিক ফিজিওথেরাপি রোগীর চলাফেরা, দৈনন্দিন কাজের সক্ষমতা এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করতে পারে।

তারা আরও বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় ফিজিওথেরাপি কেবল শারীরিক সক্ষমতা পুনরুদ্ধারের মধ্যে সীমাবদ্ধ নয়। রোগীর মানসিক সুস্থতা এবং পরিবার ও সমাজে পুনরায় সক্রিয়ভাবে ফিরে আসার ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জনপ্রিয়

আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে র‌্যালি-সেমিনার

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে