, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আবারও বেপরোয়া জুলাই মামলার চার্জশিটভুক্ত আসামি, সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশা মিয়ানমার সীমান্তের মাদকপথে র‌্যাবের হানা, উদ্ধার ৩ কেজি ‘আইস’ বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড ভূমিকম্প আসার আগেই প্রস্তুতি নিতে হবে: দুর্যোগমন্ত্রী রিমার্কের পথ ধরে কসমেটিকসে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানির আশা পাহাড়ে অবৈধ অস্ত্র বন্ধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: মীর হেলাল ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপন, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ১০ লাখ ডলার

সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

  • প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে
  • ১৫ পড়া হয়েছে

সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

স্বাধীন খবর চট্টগ্রাম প্রতিনিধি

মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।

শনিবার সকাল ১১টায় নগরের জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নিয়ে হামলার নিন্দা জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। হামলায় যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় না নিয়ে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। এতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

আবারও বেপরোয়া জুলাই মামলার চার্জশিটভুক্ত আসামি, সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে