, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ল্যাবএইডে ডেলিভারি চিকিৎসার খরচ নিয়ে প্রশ্ন, ৬৫ হাজার থেকে বিল ৯৮ হাজার চলন্ত ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা চুরি, চট্টগ্রামে পুলিশের বিশেষ নজরদারি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে শামা ওবায়েদের আহ্বান আইনে স্বীকৃতি, তবু বদলায়নি গৃহকর্মীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর বিষয়ে অজয় বাঙ্গার সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রাথমিক শিক্ষায় এআই: এবার শিক্ষক প্রশিক্ষণে জোর মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপে সিএফটিসির দায়িত্বে যারা ঢাকায় শুরু পাকিস্তানি পণ্যের প্রদর্শনী, অংশ নিয়েছেন শতাধিক প্রতিষ্ঠান যানজট-ডেঙ্গু-জলাবদ্ধতা: ঢাকার তিন সংকটে দ্রুত পদক্ষেপের নির্দেশ সামনে রেখে বাংলাদেশের ‘কণ্ঠস্বর’ ঠিক করার প্রস্তুতি

ঢাকায় শুরু পাকিস্তানি পণ্যের প্রদর্শনী, অংশ নিয়েছেন শতাধিক প্রতিষ্ঠান

  • প্রকাশের সময় : ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ পড়া হয়েছে

ঢাকায় শুরু পাকিস্তানি পণ্যের প্রদর্শনী, অংশ নিয়েছেন শতাধিক প্রতিষ্ঠান

স্বাধীন খবর ঢাকা:

ঢাকায় শুরু হয়েছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ প্রদর্শনীতে পাকিস্তানের শতাধিক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করছে।
আজ বুধবার প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

পাকিস্তান অ্যাসোসিয়েশন অব এক্সিবিশন ইন্ডাস্ট্রির আয়োজনে প্রদর্শনীতে বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশনসামগ্রীসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশে কয়েকটি পাকিস্তানি ফ্যাশন আউটলেট চালু হওয়া, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির বিষয়ে কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়গুলো তিনি তুলে ধরেন।
তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায় বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে নীতিগত প্রস্তাব নিয়ে পাকিস্তান হাইকমিশন ও ইপিবির সঙ্গে আলোচনা করতে পারে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রদর্শনীর আয়োজকদের অভিনন্দন জানান। দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধি ও প্রদর্শক বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।

মোহাম্মদ হাসান আরিফ জানান, বাংলাদেশি ব্যবসায়ীরা পাকিস্তানে অনুষ্ঠেয় বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবেন। এ ক্ষেত্রে যৌথ সেমিনার ও সম্মেলন আয়োজনে ইপিবির সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল সোর্সিং এক্সপো ও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৭-এ পাকিস্তানি প্রতিনিধিদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

তিনি দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সক্ষমতা ও চাহিদার ভিত্তিতে যৌথ উদ্যোগ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বের করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও বাণিজ্য খাতের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় দর্শনার্থী এবং বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় পক্ষ প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করে।

জনপ্রিয়

ল্যাবএইডে ডেলিভারি চিকিৎসার খরচ নিয়ে প্রশ্ন, ৬৫ হাজার থেকে বিল ৯৮ হাজার

ঢাকায় শুরু পাকিস্তানি পণ্যের প্রদর্শনী, অংশ নিয়েছেন শতাধিক প্রতিষ্ঠান

প্রকাশের সময় : ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬