, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাস্তা নাকি হাসপাতালের জায়গা, সাজিনাজের জমি নিয়ে বিরোধ শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি, শিল্প ও পরিবহন খাতে বিনিয়োগে চীনের সঙ্গে সমঝোতা নির্মাণকাজে মান নিয়ে প্রশ্ন, দায় নিতে নারাজ ঠিকাদারেরা জুয়েলের পক্ষে রাজনীতি না করায় হুমকি, পরে খুন হন যুবদলকর্মী জীবন কমিটির সুপারিশ ছাড়াই ১৭৪ ভবনের নকশা অনুমোদন, সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পুলিশের দায়িত্বে রাজনৈতিক পরিচয়ের প্রভাব চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই শ্রমিকের মৃত্যুর পরও প্রশ্নের মুখে রাসায়নিক ব্যবসার নিরাপত্তা, ঝুঁকিতে কর্ণফুলী নোমান কলেজ রোড বইয়ের পাশাপাশি খেলনা দিয়ে শেখানো হবে প্রাথমিকের শিশুদের

প্রাথমিক শিক্ষায় এআই: এবার শিক্ষক প্রশিক্ষণে জোর

  • প্রকাশের সময় : ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫৬ পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষায় এআই: এবার শিক্ষক প্রশিক্ষণে জোর

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষা প্রযুক্তিতে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষকদের দক্ষ করে তুলতে হবে। তাই প্রাথমিক শিক্ষকদের জন্য এআই ও আধুনিক শিক্ষা প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি শিক্ষকের বিকল্প নয়; বরং এটি শিক্ষকের সক্ষমতা বাড়ানোর একটি কার্যকর হাতিয়ার। বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রয়োজন।

শিক্ষকদের শুধু প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে উদ্ভাবনী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, শিক্ষকদের অভিজ্ঞতা ও প্রযুক্তির সম্ভাবনাকে একসঙ্গে কাজে লাগিয়েই শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব।

ববি হাজ্জাজ আরও বলেন, প্রাথমিক শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তবতা, শিক্ষার্থীদের শেখার ফলাফল এবং স্থানীয় প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অংশীদারদের সহযোগিতায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কার্যকর প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে মালদ্বীপের শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিবের কার্যালয়ের সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পলিসিজ অ্যান্ড লাইফলং লার্নিং সিস্টেমস বিভাগের পরিচালক বোরহানে চাকরুন প্যানেল আলোচনায় অংশ নেন।

পরে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি শ্রেণিকক্ষের শিক্ষা ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা জ্ঞান ও দক্ষতাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগাতে পারে।

জনপ্রিয়

রাস্তা নাকি হাসপাতালের জায়গা, সাজিনাজের জমি নিয়ে বিরোধ

প্রাথমিক শিক্ষায় এআই: এবার শিক্ষক প্রশিক্ষণে জোর

প্রকাশের সময় : ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬