, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক ছাদের নিচে সিআরএফ, আলোচনায় সাংবাদিকতা ও এআই দুই দিন পর বিএসএফের গুলিতে নিহত আসাদুলের মরদেহ হস্তান্তর রূপপুরে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ-রাশিয়ার নতুন তাগিদ টিবি হাসপাতাল হচ্ছে জাতীয় ইনস্টিটিউট, ৫০০ শয্যার নতুন ভবন—নজর এখন বাস্তবায়নে চীনে প্রশিক্ষণে যাচ্ছে NITER-এর ৮ শিক্ষার্থী, বিদায় সংবর্ধনা দিল BCCCI সাইবার বুলিং ঠেকাতে আইন, আইআরআইয়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক চেয়ার বদলেছে, এবার কি বদলাবে বিআরটিএ? সামনে শফিকুজ্জামান ভূঞার কঠিন পরীক্ষা দুর্নীতিতে বিপর্যস্ত রাবিপ্রবি, আলোচনায় সাবেক ভিসি আতিয়ারের ভূমিকা আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১ হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

এক ছাদের নিচে সিআরএফ, আলোচনায় সাংবাদিকতা ও এআই

  • প্রকাশের সময় : ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ পড়া হয়েছে

সিআরএফের সম্মিলন ১৯ ডিসেম্বর, থাকছে এআই প্রশিক্ষণ সদস্য ও পরিবারের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজন; গঠিত হলো পাঁচ সদস্যের প্রস্তুতি কমিটি

স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সম্মিলন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন। সম্মিলনকে ঘিরে সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদারের পাশাপাশি পেশাগত নানা বিষয়েও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মিলন আয়োজনের প্রস্তুতি, সংগঠনের কার্যক্রম এবং সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরের একটি রেস্টুরেন্টে সিআরএফের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

সভায় আগামী ১৯ ডিসেম্বর সিআরএফের সম্মিলন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মিলনে সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে বর্তমান সময়ে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। এ বাস্তবতায় সিআরএফের সদস্যদের জন্য এআই টুলস ব্যবহারের ওপর একটি প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশিক্ষণে সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, কনটেন্ট তৈরিতে প্রযুক্তির ব্যবহারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সদস্যদের ধারণা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সভায় সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সিআরএফের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সভায় বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। এসব প্রস্তাব নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্মিলন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে মো. আলীকে আহ্বায়ক, সরোজ আহমেদকে সদস্য সচিব এবং মনিরুল পারভেজ, তানভীর আহমেদ ও মো. হাসান মুরাদকে সদস্য করা হয়েছে।

সভায় সিআরএফের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, কার্যকরী সদস্য মোহন মিন্টুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা আলোচনায় অংশ নেন।

সিআরএফের সংশ্লিষ্টরা জানান, সম্মিলনের মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি পেশাগত নানা বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সঙ্গে সদস্যদের আরও সম্পৃক্ত করতে এআই প্রশিক্ষণ কার্যক্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

জনপ্রিয়

এক ছাদের নিচে সিআরএফ, আলোচনায় সাংবাদিকতা ও এআই

এক ছাদের নিচে সিআরএফ, আলোচনায় সাংবাদিকতা ও এআই

প্রকাশের সময় : ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬