, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
. ৯ ও ১১ বছর বয়সে কোরআন হিফজ, উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে আনন্দের আয়োজন ইস্টার্ন রিফাইনারিতে কর্মকর্তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, পদোন্নতি ঘিরেও প্রশ্ন সাংবাদিকের নিরাপত্তা চেয়ে সিএমপি কমিশনারের কাছে সিআরএর স্মারকলিপি পুনর্বিনিয়োগের জোরে তিন মাসে এফডিআই ৩৪৭ মিলিয়ন ডলার আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের দুই অর্জন হুমকির জবাব কর্মসূচিতে, সিআরএর ঘোষণা ‘মার্চ টু পুলিশ কমিশনার’ সালাম না দেওয়াকে কেন্দ্র করে ম্যাক্সে কর্মীকে মারধরের অভিযোগ দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় বাড়ছে নজরদারি, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শার্শা সীমান্তে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ অপরাধী চক্রের লাগাম টানতে ২৪ বছর পর ‘ক্লিন হার্ট’-এর আদলে অভিযান

. ৯ ও ১১ বছর বয়সে কোরআন হিফজ, উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে আনন্দের আয়োজন

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ২২ পড়া হয়েছে

উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর হিফজ সমাপনী ও দোয়া মাহফিল ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত উম্মুলক্বোরা মহিলা একাডেমির দুই খুদে শিক্ষার্থী মাহফুজা আক্তার (১১) ও ইসরার জাহিন (৯) পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছে। এই গৌরবময় অর্জন উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানে একটি হিফজ সমাপনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে একাডেমির মাসিক মেধাতালিকায় স্থান অর্জনকারী এবং শতভাগ উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খুদে হাফেজ ও হাফেজার এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মাঝে এক আনন্দঘন ও বরকতময় পরিবেশের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কসমোপলিটন আবাসিক এলাকার রোড-১-এ প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আনাস ছোলতানী। সভাপতিত্ব করেন একাডেমির প্রধান পরিচালক মাওলানা শাইখ আখতার হোছাইন (হাফিজাহুল্লাহ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মুফতি আবু বকর সিদ্দিক তানভীর।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে উম্মুলক্বোরা মহিলা একাডেমি দ্বীনি ও ইসলামী শিক্ষার প্রসারে কাজ করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন হিফজ করার পাশাপাশি এর শিক্ষা ও আদর্শ দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা জরুরি। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

দুই শিক্ষার্থীর অভিভাবকেরা তাঁদের সন্তানদের এ অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং শিক্ষকদের আন্তরিকতা, পরিশ্রম ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ইসরার জাহিনের অভিভাবক শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষপর্বে দুই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, পরিবার ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে প্রধান অতিথি মাওলানা আনাস ছোলতানীর বিশেষ দোয়া ও মোনাজাতে সমাপ্তি হয়।

. ৯ ও ১১ বছর বয়সে কোরআন হিফজ, উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে আনন্দের আয়োজন

. ৯ ও ১১ বছর বয়সে কোরআন হিফজ, উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে আনন্দের আয়োজন

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে