প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬
সিআরএর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু
সিআরএর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু
স্বাধীন খবর চট্টগ্রাম ব্যুরো:
উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক পদে কাদের রাজু এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. রুবেল নির্বাচিত হয়েছেন।

গত ৩০ অক্টোবর (শুক্রবার) সিআরএর নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। ভোটগ্রহণ চলাকালে প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় ছিল। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সিনিয়র সহসভাপতি রাজু আহমেদ, সহসভাপতি আমিনুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মিলন ও রিদুয়ান হৃদয়, অর্থ সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-অর্থ সম্পাদক সাহেদুর রহমান মোর্শেদ, দপ্তর সম্পাদক সাফায়েত মোরশেদ, প্রচার সম্পাদক রতন বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল সিফাতউল্লাহ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোহাম্মদ জুয়েল সিকদার, সমাজকল্যাণ সম্পাদক এস নেজাম উদ্দীন কাদেরী, সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন টিটু, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, আপ্যায়ন সম্পাদক আছহাব উদ্দিন হিরো, নারী বিষয়ক সম্পাদক শরীফুন নাহার হ্যাপী এবং কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজ উদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা এবং দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ফুলকলি লিমিটেডের জিএম এম এ সবুর এবং দৈনিক চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব।
নবনির্বাচিত নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনের সদস্যরা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সিআরএর এ নির্বাচন চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত সহযোগিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যেও আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর