প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬
সাতকানিয়ায় নিখোঁজ মানসিক অসুস্থ নারীর সন্ধান চায় পরিবার*
*সাতকানিয়ায় নিখোঁজ মানসিক অসুস্থ নারীর সন্ধান চায় পরিবার*
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা এলাকার সাজিয়া সুলতানা (৪০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত ২৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ২৬ নভেম্বর সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৩০৬। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার জিডির তদন্ত কর্মকর্তা এসআই শাইদুল ইসলাম।
নিখোঁজ সাজিয়া সুলতানা সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা ইউনিয়নের উকিয়ারকুল এলাকার বৈদ্য বাড়ির বাসিন্দা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর সকালে মানসিক সমস্যায় আক্রান্ত অবস্থায় তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি।
নিখোঁজের সময় তাঁর পরনে ছিল থ্রি-পিস। তাঁর মাথার চুল খাটো।
নিখোঁজ নারীর সন্তান মোহাম্মদ ফোরকান জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত ২৪ নভেম্বর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের সন্ধান পেতে তাঁরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। এ অবস্থায় তিনি গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি সাজিয়া সুলতানার সন্ধান পেলে অথবা কোথাও তাঁকে দেখতে পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
*যোগাযোগ:* ০১৬৪১৩০৬৯৫১ — রাজিয়া আক্তার (বোন), ০১৮৩৮৮০৩৬৪৪ — মাহিম (সন্তান), ০১৯৪৯২৯৫৯৮১ — ফোরকান (সন্তান)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর