প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬ || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬
যাত্রাবাড়ী, তুরাগ ও লালবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৭
যাত্রাবাড়ী, তুরাগ ও লালবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৭
স্বাধীন খবর ঢাকা:
রাজধানীর যাত্রাবাড়ী, তুরাগ ও লালবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) এসব থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ২৩ জন, তুরাগ থানা পুলিশ ৮ জন এবং লালবাগ থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেপ্তার ২৩ জনের মধ্যে রয়েছেন মো. সাইফুল ইসলাম (২৬), বর্ষা আক্তার (১৯), সানজু (১৯), মো. ফাহিম (২৬), মো. হৃদয় (২২), পুলক ভট্টাচার্য্য, মো. সুজন দেওয়ান (২৫), মো. বিলাল (১৯), মো. সোহেল (২৪), মো. খোকন (২৩), মো. রাসেল শেখ (২২), ডালিয়া আকতার (৩৪), মো. রাসেল (২৫), মো. বাচ্ছু (২৮), নাসির (২৭), মো. রাসেল (২৭), ডালিয়া আকতার ওরফে শারমীন সুলতানা ওরফে শুধা (৩৪), মো. রাসেল সরদার (৩০), মুন্না (২৭), লাকিয়া ইসলাম ও হারুনর রশীদ মুন্না।
তুরাগ থানা পুলিশ গ্রেপ্তার করেছে আলমগীর হোসেন ওরফে কার্ফু (৫৪), মুজিবুল হক (২৭), মো. ছোটন (২১), নুরুল ইসলাম রাকিব (২১), মো. হাবিব হাসান (২০), মো. রাকিব আজিজ (৪৪), কামরুল হাসান (২২) ও মো. শাহীন (৩৩)।
অন্যদিকে লালবাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ছয়জন হলেন মো. আলী, রিফাত হোসেন, তরিকুল ইসলাম রাজু (৩৪), মো. নয়ন (১৯), মো. শাওন (২০) ও মো. ইকবাল (২৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর