প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬
*বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬ প্রতিযোগিতা।

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ভোর ৫টায় বসুন্ধরার আইসিসিবি গেট থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোর ৫টায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। সবশেষে সকাল ৭টা ৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয়।

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে মোট ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয়।

পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে র্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর