প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬
নাজমা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে লোকনাথ অনাথ ও বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ
*নাজমা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে লোকনাথ অনাথ ও বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,চট্টগ্রাম, ২৫ নভেম্বর
মানবিক উদ্যোগের অংশ হিসেবে নাজমা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামে পটিয়ার লোকনাথ অনাথ ও বৃদ্ধাশ্রমে প্রবীণদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে গিয়ে প্রবীণ মা-বাবাদের মাঝে নিজ হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়। শুধু খাবার বিতরণই নয়, তাদের সাথে বসে গল্প করা, খোঁজখবর নেওয়া এবং কিছুটা আনন্দময় সময় কাটান ফাউন্ডেশনের সদস্যরা।

এ সময় বৃদ্ধাশ্রমের এক প্রবীণ বলেন, “সন্তানের মতো কেউ এসে পাশে বসে খাইয়ে দিলে বুকটা ভরে যায়। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল ছিল।”

নাজমা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও প্রবীণ মানুষদের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
স্থানীয়রা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর