প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬
অবৈধভাবে সিডিআর ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেফতার*
*অবৈধভাবে সিডিআর ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেফতার*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা ২৭ নভেম্বর ২০২৬:
অবৈধভাবে সিডিআর (কল ডিটেইলস রেকর্ড) সহ নাগরিকদের বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য অর্থের বিনিময়ে বিক্রয় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরইউ-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ।
গ্রেফতারকৃতের নাম রবিউল ইসলাম (২৬)।
এসআরইউ-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের একটি টিম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এসআরইউ-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে জনসাধারণের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় ও স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অ্যাপস ব্যবহার করে অর্থের বিনিময়ে এসব তথ্য বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার ও এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর